মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েউৎসবমুখর পরিবেশে চলছে ডিআরইউর ভোট

উৎসবমুখর পরিবেশে চলছে ডিআরইউর ভোট

ঢাকায় কর্মরত পেশাদার সংবাদকর্মীদের সবচেয়ে বড় সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটি নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকেল ৫টা পর্যন্ত। রোববার (৩০ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে এ ভোটগ্রহণ শুরু হয়।

সভাপতি পদে প্রার্থীরা হলেন তৌহিদুল ইসলাম মিন্টু, আবু সালেহ আকন, মো. রোকন-উজ-জামান ও মুরসালিন নোমানী। সহ-সভাপতি পদে লড়ছেন হালিম মোহাম্মদ ও মেহদী আজাদ মাসুম।

সাধারণ সম্পাদক পদে প্রার্থীরা হলেন মাহমুদুল হাসান, মঈনুল আহসান ও মাইনুল হাসান সোহেল। যুগ্ম সম্পাদক পদে মো. জাফর ইকবাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অর্থ সম্পাদক পদে প্রার্থীরা হলেন নিয়াজ মাহমুদ সোহেল ও সাখাওয়াত হোসেন সুমন।

সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আকতারুজ্জামান, এম এম জসিম, মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ), সাঈদ শিপন, সোলাইমান সালমান ও সুশান্ত কুমার সাহা। দফতর সম্পাদক পদে মো. রাশিম (রাশিম মোল্লা) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নারী বিষয়ক সম্পাদক পদে প্রার্থীরা হলেন জান্নাতুল ফেরদৌস পান্না ও নার্গিস জুঁই। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মিজান চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেলোয়ার হোসেন মহিন ও মাহমুদ সোহেল। ক্রীড়া সম্পাদক পদের জন্য লড়ছেন ওমর ফারুক রুবেল ও মাকসুদা লিসা।

সাংস্কৃতিক সম্পাদক পদে মো. মনোয়ার হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আপ্যায়ন সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন আমিনুল হক ভূঁইয়া ও মো. সলিম উল্লা (এস ইউ সেলিম)। কল্যাণ সম্পাদক পদে রফিক মৃধা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন আল-আমিন আজাদ, আলী আজম, মাহফুজ সাদি (মো. মাহফুজুর রহমান), মো. আব্দুল আলীম, মো. আকতার হোসেন, মো. মাজাহারুল ইসলাম, মো. রেজাউর রহিম, মোহাম্মদ নঈমুদ্দীন, সুমন চৌধুরী ও সৈয়দ আখতার সিরাজী।

উল্লেখ্য, ঢাকায় কর্মরত পেশাদার সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রতিষ্ঠিত হয় ১৯৯৫ সালে। ডিআরইউ একটি স্বাধীন ও অরাজনৈতিক সংগঠন- যা সংবাদকর্মীর পেশাগত দক্ষতা বৃদ্ধিতে কাজ করে। প্রতিবছর ৩০ নভেম্বর এর কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

সর্বশেষ