ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)
টাঙ্গাইলের বাসাইল উপজেলার টেংগুরিয়া পাড়া রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১২ জন। শুক্রবার সকাল ৯টার দিকে বালুভর্তি একটি ট্রাক রেললাইন অতিক্রম করার সময় এ হতাহতের ঘটনা ঘটে। নিহতরা ট্রাকের আরোহী ছিলেন। তারা হলেন, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ইজার উদ্দিন (৩০) ও একই জেলার সলঙ্গা এলাকার রঘুনাথপুর গ্রামের সুজাত আলী (৩২)।




