বাংলাদেশে নবনিযুক্ত থাইল্যান্ডের আবাসিক রাষ্ট্রদূত H.E. Ms. Thitiporn CHIRASAWADI আজ (৪ নভেম্বর ২০২৫) রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেন। থাইল্যান্ডের নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতে উভয় দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সম্পর্ক আরও জোরদার হবে। থাইল্যান্ডের নতুন রাষ্ট্রদূত এ বিষয়ে সর্বাত্মক প্রয়াস চালানোর প্রত্যয় ব্যক্ত করেন এবং দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন।



