শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদরাজনীতিবিএনপির প্রার্থী তালিকা থেকে জামান মোল্লার নাম স্থগিত

বিএনপির প্রার্থী তালিকা থেকে জামান মোল্লার নাম স্থগিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ২৩৭টি সংসদীয় আসনের মধ্যে মাদারীপুর-১ (শিবচর) আসনে দলীয় প্রার্থী কামাল জামান মোল্লার নাম স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে কামাল জামান মোল্লার নাম স্থগিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সোমবার (০৩ নভেম্বর) গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে ২৩৭টি সংসদীয় আসনের মধ্যে মাদারীপুর-০১ (শিবচর উপজেলা) আসনেও কামাল জামান মোল্লার নাম ঘোষণা করা হয়। অনিবার্য কারণবশত ঘোষিত মাদারীপুর-০১ (শিবচর উপজেলা) আসন ও দলীয় মনোনয়নপ্রাপ্ত ব্যক্তির নাম স্থগিত রাখা হলো।

এর আগে সোমবার (৩ নভেম্বর) বিকেলে মাদারীপুর-১ আসনে বিএনপির প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষোভ, সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিএনপির পক্ষ থেকে কামাল জামান মোল্লাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা করার পর মনোনয়ন বঞ্চিত প্রার্থী সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীর সমর্থকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান।

আরও পড়ুন

সর্বশেষ