ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরকার গঠনের আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে প্রধানমন্ত্রী সাক্ষাত করতে গেলে রাষ্ট্রপতি এ আহবান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব এহসানুল করিম বঙ্গভবনে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন। প্রধানমন্ত্রী আজ সন্ধ্যা ৬.১৮-এ বঙ্গভবনে প্রবেশ করেন এবং সাড়ে ৭টায় বের হয়ে আসেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এবং ক্যাবিনেট সচিব মোশাররফ হোসেন ভুঁইয়াও এ সময় তার সাথে ছিলেন।এর আগে আজ সকালে দশম সংসদের ২৮৩ জন সদস্য শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণের এক ঘণ্টা পর ক্যাবিনেট সচিব মোশাররফ বলেন, নতুন মন্ত্রিসভা রোববার শপথ গ্রহণ করবে।




