বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়বিএনপি নির্বাচনে আসলে ভোটের হার ৮০ ভাগের উপর হতো : সিইসি

বিএনপি নির্বাচনে আসলে ভোটের হার ৮০ ভাগের উপর হতো : সিইসি

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

নব নির্বাচিত এমপিদের গেজেট প্রকাশে কোনো তাড়াহুড়ো হয়নি বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন। বুধবার সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিবালয়ে (ইসি) এক সংবাদ সম্মেলনে সিইসি এ কথা বলেন। মঙ্গলবার রাতভর নির্বাচন কমিশন কার্যালয়ের কর্মকর্তারা তালিকা চূড়ান্ত করার পর আজ গেজেট প্রকাশিত হয়।

তাড়াহুড়ো করে গেজেট প্রকাশিত হলো কি না জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার বলেন, এখানে তাড়াহুড়োর কিছু হয়নি। গত বার এবং এর আগের বারও এই একই সময়ে গেজেট প্রকাশিত হয়েছিল। ভোটারের কম উপস্থিতির কথা স্বীকার করে তিনি বলেছেন, বিএনপি না আসায় ভোটা উপস্থিতি কম হয়েছে। বিএনপি নির্বাচনে আসলে ভোটের হার ৮০ ভাগের উপর হতো।

তিনি আরো বলেন, ‘তবে যে সব আসনে ভোট সম্পূর্ণ হয়েছে তাতে ৪০ শতাংশ ভোট পড়েছে। এছাড়া স্থানীয় পর্যবেক্ষক ৩০ শতাংশের কথা বলেছেন। হ্যা এবার ভোটার কম ছিল। তবে এটা হিসাবের বিষয় কোথাও ভোটার ফাঁকা ছিল আবার কোথাও ভরা দেখেছেন।

গেজেট প্রসঙ্গে তিনি বলেন, রিটার্নিং অফিসারের কাছ থেকে পাওয়ার তথ্যের ভিত্তিতে গেজেট করেছি। দেরি করলেও আপনারা সন্দেহ করতেন। যথেষ্ট প্রতিকূলতায় নির্বাচন করেছি এবং গেজেট করেছি। তফসিল থেকে গেজেট তাড়াহুড়া বা দেরি করা হয়নি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার জাবেদ আলী, ইসি সচিব ড. মোহাম্মদ সাদিক ও অতিরিক্ত সচিব সিরাজুল ইসলাম।

আরও পড়ুন

সর্বশেষ