বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদআরো খবর......অর্থমন্ত্রীর বাসা লক্ষ্য করে ককটেল, পুলিশের পাল্টা গুলি

অর্থমন্ত্রীর বাসা লক্ষ্য করে ককটেল, পুলিশের পাল্টা গুলি

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

অর্থমন্ত্রীর সিলেটের বাসা লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে জামায়াত-শিবিরকর্মীরা। ককটেল দুটি বাসার দেওয়ালের বাইরে বিস্ফোরিত হয়। সেখানে দায়িত্বরত পুলিশ পাল্টা ১৫ রাউন্ড শটগানের গুলি ছোড়ে। তবে আটক হয়নি কেউ। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ধোপাদিঘির হাফিজ কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা স্বীকার করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ আয়ুব  জানান, রাত ৮টা ৩২ মিনিটে দুই মোটরসাইকেল আরোহী হঠাৎ অর্থমন্ত্রীর বাসভবন হাফিজ কমপ্লেক্স লক্ষ্য করে দু’টি ককটেল ছোড়ে। দু’টি ককটেলই অর্থমন্ত্রীর বাসার দেওয়ালের বাইরে বিস্ফোরিত হয়ে। এসময় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাদের লক্ষ্য করে ১৫ রাউন্ড শটগানের গুলি ছোড়ে।

তিনি বলেন, জামায়াতের দুই নেতা গ্রেফতারের ঘটনায় জামায়াত-শিবিরকর্মীরা এ নাশকতা ঘটাতে পারে। ঘটনার পর পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, বিকেলে জামায়াত সিলেট জেলা উত্তরের আমির আনোয়ার হোসেন ও সেক্রেটারি ইসলাম উদ্দিনকে আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় নাশকতার মামলা রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ