রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়জনপ্রশাসন সচিব হলেন এহছানুল হক

জনপ্রশাসন সচিব হলেন এহছানুল হক

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব হয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক। জুলাই অভ্যুত্থানের পর জ্যেষ্ঠ সচিব মোখলেস উর রহমানকে জনপ্রশাসন সচিব পদে নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার। দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলেও গত ২১ সেপ্টেম্বর তাকে পরিকল্পনা কমিশনের শিল্প ও শক্তি বিভাগের সদস্য হিসেবে নিয়োগ করা হয়। এরপর থেকে খালি পড়ে ছিল ওই পদটি। রাষ্ট্রপতির আদেশক্রমে রোববার (১২ অক্টোবর) সকালে এ সংক্রান্ত প্রজ্ঞান জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এতে সই করেন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এদিকে, গত ৯ অক্টোবর আলাদা দুটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আরেকটি বড় ধরনের রদবদল করে সরকার। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এপিডি) আরফানুল হককে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন খুলনার বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার।

আরও পড়ুন

সর্বশেষ