মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়দ্বিতীয় দিনের হরতাল শুরু, চলছে অবরোধও

দ্বিতীয় দিনের হরতাল শুরু, চলছে অবরোধও

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

প্রহসনের নির্বাচনের ফলাফল বাতিল ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ১৮ দলের টানা ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন শুরু হয়েছে। মঙ্গলবারের এ হরতালের পাশাপাশি ১৮ দলীয় জোটের পূর্ব ঘোষিত অনির্দিষ্টকালের অবরোধও চলছে।

রোববার বিকেল সাড়ে ৫টায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এম ওসমান ফারুক তার নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে জোটের পক্ষ থেকে সোমবার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টার হরতালের ঘোষণা দেন। হরতালে মঙ্গলবার ভোর থেকে সড়ক-মহাসড়কগুলোতে অল্পসংখ্যক মালবাহী ট্রাক ছাড়া দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি।

যেকোনো ধরনের নাশকতা এড়াতে অন্যান্য হরতালের মতোই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন। এছাড়া র‌্যাব, পুলিশের পাশাপাশি সেনাবহিনীও স্টাইকিং ফোর্স হিসেবে অবস্থান করছে।

এদিকে, ৪৮ ঘণ্টার হরতালের প্রথমদিন সোমবার রাত সাড়ে ১২টায় দুর্বৃত্তদের ছোড়া পেট্রোলবোমায় ফেনীতে  এক কাভার্ডভ্যানে আগুন লেগে পুড়ে একজন মারা যায়। নতুন বছরে এ নিয়ে দ্বিতীয়বারের মতো হরতাল করছে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। এর আগে ১ জানুয়ারি থেকে লাগাতার অবরোধের পাশাপাশি ৪ ও ৫ জানুয়ারি টানা ৪৮ ঘণ্টার হরতাল পালন করে জোটের নেতাকর্মীরা।

আরও পড়ুন

সর্বশেষ