বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনপটিয়ায় বাস চাপায় পথচারী নারীর মৃত্যু

পটিয়ায় বাস চাপায় পথচারী নারীর মৃত্যু

চট্টগ্রামের পটিয়ার ভেল্লাপাড়া এলাকায় বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় এক পথচারী নারী মিনিবাসের চাপায় মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তাৎক্ষণিক নিহত মহিলার পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া অংশে শহরমুখী মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করে। এ সময় পথচারী নারী চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

পটিয়া হাইওয়ে থানা পুলিশ জানান, দুর্ঘটনায় একজন নারী নিহত ও তিনজন আহত হয়েছেন। গাড়িটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ