শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদজাতীয়নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সুশীলা কারকি

নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সুশীলা কারকি

নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দেশের প্রথম নারী প্রধান বিচারপতি সুশীলা কারকি। শুক্রবার (১২ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ৯টার দিকে প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেলের সরকারি বাসভবন ‘শীতল নিবাসে’ তিনি শপথ গ্রহণ করেন তিনি।

দেশটির ৭৫ বছরের গণতন্ত্র ইতিহাসে এবং বিচার বিভাগের ৬৫ বছরের ইতিহাসে এটি নতুন অধ্যায় হিসেবে ধরা হচ্ছে। নতুন এই অন্তর্বর্তীকালীন সরকারকে ছয় মাসের মধ্যে নির্বাচন আয়োজনের ম্যান্ডেট দেওয়া হয়েছে।

শপথ অনুষ্ঠানে জেন-জির বিক্ষোভকারীদের প্রতিনিধি, প্রেসিডেন্ট এবং সেনাবাহিনীর প্রধান উপস্থিত ছিলেন।

সুশীলা কারকি ২০১৬ থেকে ২০১৭ পর্যন্ত নেপালের প্রধান বিচারপতি ছিলেন এবং বিচারক হিসেবে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে জনপ্রিয়তা অর্জন করেন। তার নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা নিয়ন্ত্রণে আনবে এবং নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করবে।

শুধু তাই নয়, সামাজিক আন্দোলন ও রাজনৈতিক চ্যালেঞ্জের মাঝেও সুশীলা কারকি নারীর ক্ষমতায়নের প্রতীক হিসেবে নেপালের ইতিহাসে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর পদে বসেছেন।

আরও পড়ুন

সর্বশেষ