চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী ও গ্লোবাল ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং বিএনপির কেন্দ্রীয় পেশাজীবি সংগঠক সৈয়দ হাবিব হাসনাত আজ পটিয়ার নলান্দায় হয়রত গরীবুল্লাহ শাহ এর মাজার জিয়ারত করেছেন।
এসময় সৈয়দ হাবিব হাসনাত বলেন, আমি একটি সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত, সুশৃঙ্খল সমাজব্যবস্থা গড়ে তুলতে চাই। পটিয়ার মানুষের দৈনন্দিন জীবনে শিক্ষা, চিকিৎসা ও মৌলিক সেবা নিশ্চিত করে আধুনিক পটিয়া বিনির্মাণে কাজ করব। এ লক্ষ্যেই আমি চট্টগ্রাম-১২ আসনের ধানের শীষের প্রার্থী হতে চাই।
তাঁকে দরবার শরীফে স্বাগত জানান আউলাদে পাক পীরে তরিকত শাহজাদা মওলানা সৈয়দ আহমদ ছফা গরিবী এবং মেজ শাহজাদা মুফতী ছৈয়দ মুহাম্মদ সাখাওয়াত হোসাইন গরিবী, নায়েবে সাজ্জাদানশীন,গাউছিয়া খাজা গরীব মঞ্জিল। পটিয়া। চট্টগ্রাম।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে তিনি পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নে অবস্থিত মাজারে জিয়ারত করেন। পরে স্থানীয় মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।
সৈয়দ হাবিব হাসনাত আরো বলেন, সুফি সাধকদের মানব সেবা মূলক কর্মকান্ড থেকেই তিনি মানবতার মঙ্গলের জন্য কাজ করার প্রেরণা পেয়েছেন। সমাজ থেকে দুর্নীতি এবং বৈষম্য দুর করাই হবে তাঁর নির্বাচন করার প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য।
বিএনপি থেকে পটিয়া আসনে মনোনয়ন পেলে এবং জনগণ তাঁকে নির্বাচিত করলে চট্টগ্রাম সহ সারাদেশের দরবার শরীফ সমূহের যথাযথ সুরক্ষা প্রদান করা এবং মাজার ও দরবার শরীফ সমূহকে বিশেষ ধর্মীয় এবং ঐতিহ্যবাহী স্থাপনা হিসেবে পরিণত করার জন্য প্রচেষ্টা চালানোর প্রতিশ্রুতি প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন গ্লোবাল ইসলামী ব্যাংকের ইনভেস্টমেন্ট ডিভিশনের প্রধান এস. এম. মিজানুর রহমান, ইমতিয়াজ আহমেদ সিদ্দিকী, মাহমুদুর রহমান মান্না, নূরুল ইসলাম, শহীদুল ইসলাম, সৈয়দ আসাদ মাহমুদ, মোবরক আলম, আলগীর চৌধুরী, জিসান, জামাল হোসেন, মোহাম্মদ শাদিমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।




