মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদআরো খবর......গুলিস্তানে বাসে আগুন

গুলিস্তানে বাসে আগুন

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

রাজধানীর গুলিস্তানের গোলাপ শাহ মাজারের সামনে একটি মিনিবাসে পেট্রলবোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এই ঘটনায় গাজীপুর পরিবহনের ওই বাসটিতে আগুন ধরে যায়। আগুন পুরোপুরি ছড়িয়ে পড়ার আগেই যে অল্প কয়েকজন যাত্রী বাসটিতে ছিলেন তারা দ্রুত নেমে যান।

গুলিস্তানের আহাদ পুলিশ বক্সের এসআই ফরিদউদ্দিন জানান, বিকেল পৌনে ৫টার দিকে কে বা কারা ওই বাসটিতে পেট্রলবোমা ছুড়ে মারে। এতে ওই বাসটিতে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিস এর একটি গাড়ি এসে বাসটির আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

আরও পড়ুন

সর্বশেষ