শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়ফেব্রুয়ারিতেই নির্বাচন, পেছানোর সুযোগ নেই : আসিফ নজরুল

ফেব্রুয়ারিতেই নির্বাচন, পেছানোর সুযোগ নেই : আসিফ নজরুল

প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, ঘোষিত সময়সীমা ফেব্রুয়ারি থেকে পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে আমরা দৃঢ়প্রতিজ্ঞ আছি। আমাদের স্যার (প্রধান উপদেষ্টা) সর্বজন স্বীকৃত একজন বিশ্বপর্যায়ে নন্দিত মানুষ। উনি নিজে ঘোষণা করেছেন। তার এ ঘোষণা থেকে আমাদের পিছে আসার বিন্দুমাত্র চিন্তা নাই।

এছাড়া, দুর্নীতি দমন কমিশন (দুদক) ও নির্বাচন কমিশন (ইসি) সংস্কারে প্রাপ্ত সুপারিশ বাস্তবায়নে আগামী দু-এক মাসের মধ্যে নতুন আইন প্রণয়ন করা হবে বলে জানান তিনি। এ বিষয়ে আজ থেকেই কাজ শুরু হবে।

আরও পড়ুন

সর্বশেষ