শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়নির্বাচন নিয়ে ইসি ও ইইউর আলোচনা

নির্বাচন নিয়ে ইসি ও ইইউর আলোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সাথে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধি দল। ছয় সদস্যের এ দলটির নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে ১১টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

সূত্র জানায়, বৈঠকে প্রতিনিধি দলটি জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কমিশনের প্রস্তুতি, পরিকল্পনা ও সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছে। এছাড়া তারা নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা, নিরাপত্তা, অংশগ্রহণমূলক পরিবেশ এবং পর্যবেক্ষণের সুযোগ নিয়ে ইইউর দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়ন আগত জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে আগ্রহ প্রকাশ করেছে। সে লক্ষ্যে প্রতিনিধি দলটি প্রাথমিকভাবে বিভিন্ন পক্ষের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে। এই আলোচনার ভিত্তিতেই মূলত ইইউ পর্যবেক্ষক দল পাঠানোর বিষয়ে তাদের সিদ্ধান্ত নেওয়া হবে।

কমিশনের সচিব মো. আখতারুজ্জামান আগে জানিয়েছিলেন, ইউরোপীয় ইউনিয়নের একটি প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে বাংলাদেশে আসতে পারে। তখন তারা নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, সুশীল সমাজ ও গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবে।

কমিশন জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়ন আগামীর জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে প্রাথমিক প্রস্তুতি হিসেবে বিভিন্ন পক্ষের সাথে ধারাবাহিক বৈঠক করছে।
আরও পড়ুন

সর্বশেষ