সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়রোহিঙ্গা ইস্যুতে চার সম্মেলন : বিদেশি কূটনীতিকদের ব্রিফ করলেন নিরাপত্তা উপদেষ্টা

রোহিঙ্গা ইস্যুতে চার সম্মেলন : বিদেশি কূটনীতিকদের ব্রিফ করলেন নিরাপত্তা উপদেষ্টা

রোহিঙ্গা ইস্যুতে আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত চারটি সম্মেলনের আয়োজন কর‌া হচ্ছে। জাতিসংঘ, কাতার ও বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠেয় এসব সম্মেলন সম্পর্কে জানাতে বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের ব্রিফ করেছে অন্তর্বর্তী সরকার। রোববার (১৭ আগস্ট) ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তাদের ব্রিফ করেন।

ব্রিফিংয়ে ঢাকার মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন, সিঙ্গাপুর তুরস্ক, দক্ষিণ কোরিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, কাতার, সৌদি আরবসহ মোট ৫০টিরও বেশি মিশনের কূটনীতিকরা অংশ নেন।

সম্মেলনে কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রী, রোহিঙ্গাবিষয়ক কয়েকজন আন্তর্জাতিক দূত, বিদেশে বাংলাদেশ মিশন এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের অংশ নেওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ