মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়আমেরিকার রাষ্ট্রদূতের বাসভবনে প্রধান বিচারপতির বৈঠক

আমেরিকার রাষ্ট্রদূতের বাসভবনে প্রধান বিচারপতির বৈঠক

বাংলাদেশে নিযুক্ত আমেরিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক চলছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) আমেরিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের বাসভবনে এ বৈঠক চলছে। এ তথ্য নিশ্চিত করেছে সংশ্লিষ্ট একাধিক নির্ভরযোগ্য সূত্র।

বৈঠকটি চলমান অবস্থায় রয়েছে এবং এতে দ্বিপক্ষীয় বিচারিক সহযোগিতা, মানবাধিকার সংরক্ষণ এবং আইনের শাসন সংক্রান্ত বিষয়াবলি আলোচনার কেন্দ্রে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এর আগে, গত মঙ্গলবার রাজধানীর গুলশানে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন।

আরও পড়ুন

সর্বশেষ