মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়বগুড়ায় শনিবার থেকে টানা ৪৮ ঘণ্টার হরতাল

বগুড়ায় শনিবার থেকে টানা ৪৮ ঘণ্টার হরতাল

ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)

বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে শনিবার ভোর ৬টা হতে সোমবার ভোর ৬টা পর্যন্ত বগুড়া জেলায় আবারও টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে ১৮ দল। বৃহস্পতিবার বিকেলে শহরের চেলোপাড়ায় ১৮ দলের বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির সভাপতি ও ১৮ দলের আহ্বায়ক ভিপি সাইফুল ইসলাম এ ঘোষণা দেন।

সাইফুল ইসলাম বলেন, বেগম জিয়াকে অবরুদ্ধ দশা থেকে মুক্তি না হলে প্রয়োজনে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে। সমাবেশে অরো উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের আমির অধ্যক্ষ শাহাবুদ্দিন, নায়েবে আমির মাওলানা আলমগীর হুসাইন, বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, শহর বিএনপির সভাপতি মাহবুবুর রহমানসহ ১৮ দলের নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ