শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদদেশজুড়ে৪ হাজার ৯৮৫ জনকে ৪৭ কোটি টাকা যুব ঋণ দেবে সরকার

৪ হাজার ৯৮৫ জনকে ৪৭ কোটি টাকা যুব ঋণ দেবে সরকার

যুব দিবস উপলক্ষ্যে ৪ হাজার ৯৮৫ জন যুবকে ৪৭ কোটি ২৬ লাখ ১৪ হাজার টাকা যুব ঋণ দেবে সরকার। এরমধ্যে ২ হাজার ৫৩৪ জন যুব ও ২ হাজার ৪৫১ জন যুব নারীকে এ ঋণ দেওয়া হবে বলে জানান যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) ড. গাজী মো. সাইফুজ্জামান। সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে ড. গাজী মো. সাইফুজ্জামান বলেন, আগামী ১২ আগস্ট (মঙ্গলবার) জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস  উদযাপন করা হবে। এ বছর জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসের প্রতিপাদ্য বিষয় ‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ