শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদজাতীয়যান্ত্রিক ত্রুটির কারণে ২২৬ যাত্রী নিয়ে রোমে আটকা বিমানের ড্রিমলাইনার

যান্ত্রিক ত্রুটির কারণে ২২৬ যাত্রী নিয়ে রোমে আটকা বিমানের ড্রিমলাইনার

যান্ত্রিক ত্রুটির কারণে ইতালি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকাগামী ফ্লাইট (বিজি ৩৫৬) বাতিল করা হয়েছে। মূলত ডানার ফ্ল্যাপ নষ্ট হওয়ায় ২২৬ যাত্রী নিয়ে রোমে আটকা পড়েছে বিমানের ড্রিমলাইনারটি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, উড্ডয়নের পূর্ণ প্রস্তুতি সম্পন্ন হলেও শেষ মুহূর্তে বোয়িং-৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজটির ডানার ফ্ল্যাপ কাজ না করায় ফ্লাইটটি বাতিল করতে হয়। তাৎক্ষণিকভাবে সমস্যাটি সমাধান করা সম্ভব না হওয়ায় উড়োজাহাজটি গ্রাউন্ডেড রাখা হয়েছে।

জানা গেছে, ওই ফ্লাইটে মোট যাত্রী রয়েছেন ২৬২ জন। এর মধ্যে ১৫ জন বিজনেস ক্লাসের এবং ২৪৭ জন ইকোনমি ক্লাসের। যাত্রী ও ক্রু সবাইকে হোটেলে রাখা হয়েছে। আর উড়োজাহাজটি গ্রাউন্ডেড রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ