কক্সবাজার রয়েল টিউলিপ হোটেলে যুক্তরাষ্ট্র সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে এনসিপির ৪ শীর্ষ নেতার এখন গোপন বৈঠক চলছে! এনসিপির নেতারা হলেন, সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, ডা:তাসনিম জারা ও নাসিরউদ্দিন পাটোয়ারী ।
বেলা ১২ টার পরেই এই বৈঠক শুরু হয়েছে । সূত্রমতে, এনসিপির নেতারা আজ বেলা সাড়ে ১০ টায় একটি ফ্লাইট ঢাকা থেকে থেকে কক্সবাজারে যায় । সেখানে ১১ টা ৩৫ মিনিটে স্থানীয় বিমান বন্দরে পৌঁছানোর পর জেলা পুলিশের প্রহরায় তারা হোটেলে পৌঁছেন। এরপরেই যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সাথে বৈঠক শুরু হয় । এই মুহূর্তেই তাদের বৈঠক চলছিল।
সূত্র আরও জানায়, বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ এবং বিরাট অর্থবহ । তবে এই বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ওপর জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ পিছানোসহ বিশেষ ২/৩ কারণে চাপ সৃষ্টি করার ওপর আলোচনা চলছিল ।
এ বিষয় জানতে চাইলে পাটোয়ারী বলেন, এটা সম্পূর্ণ গুজব। আমরা এখানে ঘুরতে এসেছিলাম। হোটেলে চেকইন করে এরকম একটা নিউজ দেখতে পেলাম। এটা সম্পূর্ণ গুজব। এরকম কিছুই না। আমরা জাস্ট ঘুরতে এসেছিলাম।
অন্যদিকে হোটলের অদূরে বিএনপির নেতাকর্মীসহ জোটের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাদেরও আনাগোনা শুরু হয়েছে!




