বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েবাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসার খরচ বাড়লো

বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসার খরচ বাড়লো

জবাংলাদেশি নাগরিকদের জন্য প্রায় এক বছর ধরে সাধারণ ভারতীয় ভিসা কার্যক্রম বন্ধ রয়েছে। শুধু জরুরি চিকিৎসাসেবার জন্য সীমিতসংখ্যক ভিসা দেওয়া হলেও এর মধ্যেই বাড়ানো হলো ভিসা প্রক্রিয়াকরণ ফি। ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার, বাংলাদেশ এর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী নতুন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০০ টাকা। এটি আগে ছিল ৮২৪ টাকা।

২০১৮ সালের পর এই প্রথম ভিসা প্রক্রিয়াকরণ ফি সংশোধন করলো ভারত। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান নীতিমালা অনুযায়ী, বাংলাদেশের নাগরিকদের কাছে থেকে কোনো ‘ভিসা ফি’ নেওয়া হবে না।

ওয়েবসাইটটির তথ্য অনুযায়ী, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে বাংলাদেশিদের জন্য জরুরি চিকিৎসা ও অন্যান্য জরুরি ভিসার ক্ষেত্রে সীমিত অ্যাপয়েন্টমেন্ট স্লট চালু আছে। বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মীদের ভারত হয়ে তৃতীয় কোনো দেশে যাওয়ার ক্ষেত্রেও সেবা দেওয়া হচ্ছে। তবে এ ক্ষেত্রে ওই বিদেশি দূতাবাসে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।

আরও পড়ুন

সর্বশেষ