রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়বিজিবির গুলিতে চাঁদপুরে যুবদলকর্মী নিহত

বিজিবির গুলিতে চাঁদপুরে যুবদলকর্মী নিহত

ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)

চাঁদপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের গুলিতে ফারুক পাটোয়ারী (৩৫) নামের যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। বুধবার বিকেলে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের মহামায়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহত ফারুকের বাবার নাম আবদুর রাজ্জাক। তাঁর বাড়ি সদর উপজেলার মান্দারি গ্রামে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, একজন ম্যাজিস্ট্রেটসহ বিজিবির একদল সদস্য গাড়িতে টহল দিচ্ছিলেন। তাঁরা সদর উপজেলার মহামায়া এলাকায় পৌঁছালে অবরোধকারীরা অতর্কিতে হামলা চালায়। অবরোধকারীরা বিজিবির একটি গাড়ি ভাঙচুর করে। এ সময় বিজিবি গুলি ছোড়ে। গুলি ফারুকের গায়ে লাগে। তাত্ক্ষণিকভাবে তাঁকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

সর্বশেষ