গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) পূর্ব ঘোষিত সমাবেশ স্থলে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরের দিকে গোপালগঞ্জ পৌর পার্কের উন্মুক্ত মঞ্চে এ ঘটনা ঘটে।
সমাবেশের মঞ্চে থাকা সাউন্ড বক্স, মাইক, চেয়ার ভাঙচুরসহ উপস্থিত এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা করা হয়। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।




