মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদআরো খবর......৩ জানুয়ারি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন শেখ হাসিনা

৩ জানুয়ারি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন শেখ হাসিনা

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

আগামী ২ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ সভানেত্রী ও নির্বাচনকালীন সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পূর্ব নির্ধারিত সমাবেশ বাতিল করা হয়েছে। সমাবেশের পরিবর্তে পরের দিন ৩ জানুয়ারি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন শেখ হাসিনা। তাঁর ভাষণটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে। দলীয় প্রধান হিসেবে তিনি এ ভাষণ দেবেন।

মঙ্গলবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার কাজী রাকিব উদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাত শেষে আওয়ামী লীগের নির্বাচন সমন্বয়কারী এইচটি ইমাম সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

আরও পড়ুন

সর্বশেষ