ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
আগামী ৫ জানুয়ারির নির্বাচনকে গণতন্ত্রের বিজয় হিসেবে উল্লেখ করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মো: নাসিম । সেই সাথে ৫ জানুয়ারি অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন হবে এবং কোনো বাধাই নির্বাচন ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার দুপুরে ধানমন্ডিতে ১৪ দলের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।নাসিম বলেন, বিরোধী দল অবরোধ কর্মসূচি প্রত্যহার না করলে বেগম খালেদা জিয়াকে জনগণ প্রত্যাখ্যান করবে।
তিনি বলেন, ২৯ তারিখে বেগম জিয়া তার বাসভবনের সামনে সাংবাদিকদের সামনে যে ভাষায় কথা বলেছেন, একটি দায়িত্বশীল পদে থেকে সেভাবে কথা বলা যায় না। এভাবে কোনো রাজনৈতিক কর্মীও কথা বলতে পারেন না। তিনি আরো বলেন, গোপালগঞ্জের নামই না তিনি বাংলাদেশের মানচিত্রও পাল্টাতে চান।




