কক্সবাজার-১ আসনের সাবেক এমপি মো. জাফর আলমকে রাজধানীর ধানমণ্ডি থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।
২০১৮ সালে আওয়ামী লীগের টিকিটে প্রথম সংসদ-সদস্য নির্বাচিত হন জাফর আলম। তবে বিভিন্ন অনিয়ম, অবৈধ সম্পদ অর্জন এবং স্থানীয়দের ওপর নির্যাতন-নিপীড়ন চালানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলের মনোনয়ন দৌড়ে পিছিয়ে পড়েন। স্বতন্ত্র নির্বাচন করে তিনি পরাজিত হন।




