সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েটানা ছুটি শেষে অফিস-আদালত খুলছে আজ

টানা ছুটি শেষে অফিস-আদালত খুলছে আজ

ঈদুল ফিতরের টানা ৯ দিনের ছুটি শেষ হয়েছে গতকাল শনিবার। আজ রোববার থেকে খুলছে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত অফিস। ঈদের আগে অফিস আদালতের শেষ কর্মদিবস ছিল গত ২৭ মার্চ। পরদিন (২৮ মার্চ) থেকে শুরু হয় টানা ৯ দিনের সরকারি ছুটি। তবে সংবাদপত্র বা অন্যান্য বেসরকারি অফিসে ছুটি শুরু হয় ৩০ মার্চ।

উপদেষ্টা পরিষদ ২০২৪ সালের ১৭ অক্টোবর ঈদুল ফিতরে পাঁচ দিনের ছুটি অনুমোদন দেয়। আগে এ ছুটি ছিল ৩ দিন। ছুটির বিষয়ে ২১ অক্টোবর প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আজ রোববার অফিস খোলা থাকায় ঈদের লম্বা ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। সারা দেশের বাস, রেল ও লঞ্চঘাটে রাজধানীমুখী মানুষের ভিড় দেখা যায়।

আরও পড়ুন

সর্বশেষ