রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদপ্রবাস সময়মরিশাস প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি ধরমবীর গোখুল এর সাথে মরিশাসে নিযুক্ত হাইকমিশনার জকি আহাদ এর...

মরিশাস প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি ধরমবীর গোখুল এর সাথে মরিশাসে নিযুক্ত হাইকমিশনার জকি আহাদ এর সৌজন্য সাক্ষাৎ

মরিশাসে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার জকি আহাদ আজ ১২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ সকালে স্টেট হাউস-এ মরিশাস প্রজাতন্ত্রের নবনিযুক্ত রাষ্ট্রপতি ধরমবীর গোখুল (Dharambeer Gokhool) সাথে তার আমন্ত্রণে এক সৌজন্য সাক্ষাৎ এ মিলিত হন। মরিশাসের রাষ্ট্রপতি মান্যবর হাইকমিশনারকে তার অফিসে উষ্ণ অভ্যর্থনা জানান। উভয় পক্ষ বাংলাদেশ ও মরিশাসের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে গভীর সন্তোষ প্রকাশ করেন এবং বাংলাদেশ-মরিশাস সম্পর্কের উন্নয়ন এবং দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ, পর্যটন, শ্রম ও কর্মসংস্থান এবং জনগণের সাথে জনগণের যোগাযোগ সম্পর্কিত বিষয়গুলির মধ্যে বিনিময় ও সহযোগিতা গভীরতর করার বিষয়ে মতবিনিময় করেন। তারা উভয়েই মরিশাস এবং বাংলাদেশের মধ্যে শক্তিশালী দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কের উপর গুরুত্বারোপ করেন। উক্ত বৈঠকে মরিশাসের স্টেট হাউস এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এর উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দসহ  বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (রাজনৈতিক) ও দূতালয় প্রধান মো জাহাঙ্গীর আলম ও প্রথম সচিব (শ্রম) মো: আসাদুজ্জামানসহ  উপস্থিত ছিলেন।

মান্যবর হাইকমিশনার জকি আহাদ মরিশাস প্রজাতন্ত্রের নবনিযুক্ত রাষ্ট্রপতি ধরমবীর গোখুলকে তার রাস্ট্রপতি পদে অধিষ্ঠিত হওয়ার জন্য অভিনন্দন জানান। হাইকমিশনার মরিশাসের মহামান্য রাষ্ট্রপতিকে তার অফিসে উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ জানান। তিনি মরিশাস সরকার কর্তৃক তার প্রতি প্রসারিত উষ্ণ শুভেচ্ছা ও আন্তরিক সহযোগিতার জন্য মরিশাস সরকারকে তার কৃতজ্ঞতা জানান। তিনি তার মেয়াদকালে দুই দেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দৃঢ়করণে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতার ক্ষেত্রকে নতুন  পর্যায়ে উন্নীতকরণের  সর্বোচ্চ চেষ্টা  চালিয়ে  যাওয়ার  প্রত্যয়  ব্যক্ত করেন। হাইকমিশনার আহাদ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং ৩৬ জুলাইয়ের বিপ্লব সম্পর্কে মহামান্য রাষ্ট্রপতিকে বিস্তারিতভাবে অবহিত করেন। উভয়েই অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা করেন। রাষ্ট্রপতি এ ব্যাপারে হাইকমিশনারকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি মরিশাস প্রজাতন্ত্রের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রক্রিয়াধীন থাকা সমঝোতা স্মারক/চুক্তি চূড়ান্ত করার জন্য বাংলাদেশ হাইকমিশনের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে হাইকমিশনারের সাথে সম্মত হন। মরিশিয়ান রাষ্ট্রপতি আন্তরিকতার সাথে অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসকে ১৯৭৫ সালে দিল্লিতে তাঁর ছাত্রজীবন থেকে স্মরণ করেন এবং তাঁর সম্পর্কে খুব উচ্চ ধারনা পোষণ করেন। তিনি উল্লেখ করেন যে, প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের সৃজনশীল কর্মকাণ্ড তখন থেকেই তার কাছে খুবই পরিচিত।

হাইকমিশনার জকি আহাদ মরিশাসে তার আগমনের পর থেকে উষ্ণ অভ্যর্থনা এবং সৌহার্দ্যপূর্ণ সহযোগিতার জন্য মরিশাস সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মহামারী চলাকালীন বাংলাদেশী প্রবাসীসহ মরিশাসের বাসিন্দাদের সহায়তাকারী তাদের অসাধারণ প্রচেষ্টার জন্য। তিনি দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করতে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতাকে এক অন্যান্য নতুন মাত্রায় উন্নীত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টার আশ্বাস দেন। অধিকন্তু, হাইকমিশনার আহাদ সরকারী পর্যায়ের সম্পর্কের পাশাপাশি জনগণের মধ্যে সম্পর্কের গুরুত্বের ওপর জোর দেন। এছাড়া তিনি দুই দেশের মধ্যে জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার বক্ত্য করেন।

উল্লেখ্য এ সময়ে হাইকমিশনার জুন ২০২৪ সালে মরিশাসের নতুন হাইকমিশনার হিসেবে মরিশাস প্রজাতন্ত্রের রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে তার পরিচয়পত্র পেশ করার বিষয়টি স্মরণ করেন । হাইকমিশনার দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। হাইকমিশনার জকি আহাদ প্রজাতন্ত্রী মরিশাসের রাষ্ট্রপতিকে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দেন। তিনি পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ ভ্রমণের জন্য প্রজাতন্ত্রী মরিশাসের রাষ্ট্রপতিকে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির আমন্ত্রণ জানান।

আরও পড়ুন

সর্বশেষ