বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনজাবেদ আবছারকে গ্রেপ্তার দেখাল পুলিশ

জাবেদ আবছারকে গ্রেপ্তার দেখাল পুলিশ

চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের সহ-সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরীকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে স্বেচ্ছাসেবক দল নেতার করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়।

জাবেদ আবছার চৌধুরী চট্টগ্রামের আনোয়া‌রা উপজেলার শিলাইগড়া গ্রামের নুরুল আবছার চৌধুরীর ছেলে। তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মীর নাছির উদ্দীনের উন্নয়ন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের নির্বাহী কমিটির সদস্য।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে জাবেদ আবছার চৌধুরী আওয়ামী রাজনীতির সাথে জড়িত—এমন দাবি করে আনুমানিক ১২ জন যুবক হাসপাতালের বাইরে জড়ো হয়। তারা তাকে হাসপাতালে অবরুদ্ধ করে রাখেন। একপর্যায়ে সেখানে খুলশী থানা পুলিশ উপস্থিত হয়। এরপর তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

জাবেদ আবছারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তিনি আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-এমপিদের সাথে বেশ ঘনিষ্ঠ ছিলেন। এছাড়াও তিনি আওয়ামী রাজনীতিতে সক্রিয় ছিলেন।

খুলশী থানার পরিদর্শক (তদন্ত) শহীদুর রহমান বলেন, ‘জাবেদ আবছার চৌধুরীকে একটি মামলা গ্রেপ্তার দেখিয়ে আজ সকালে আদালতে পাঠানো হয়েছে। যে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তিনি ওই মামলার এজাহারবহির্ভূত আসামি।’ তবে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সেটি তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি।

যদিও পুলিশের একটি সূত্র জানিয়েছে, গত বছরের ২৬ আগস্ট খুলশী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রায়হান আলম বাদী হয়ে হত্যার উদ্দেশ্যে মারধরের অভিযোগ এনে একটি মামলা করেন। মামলায় ১০ জনের নাম উল্লেখ করে ৪০ থেকে ৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। ওই মামলাতেই অজ্ঞাত আসামি হিসেবে জাবেদ আবছারকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

আরও পড়ুন

সর্বশেষ