বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়হাজার কোটি ও তদুর্ধ্ব টাকার পরিচালন মুনাফা পাঁচ ব্যাংকের

হাজার কোটি ও তদুর্ধ্ব টাকার পরিচালন মুনাফা পাঁচ ব্যাংকের

সদ্য বিদায়ী ২০২৪ সালে ২ হাজার কোটি টাকার বেশি পরিচালন মুনাফার তালিকায় রয়েছে বেসরকারি খাতের পাঁচ ব্যাংক। ব্যাংকগুলো হলো ব্র্যাক ব্যাংক, পূবালী ব্যাংক, সিটি ব্যাংক ও ডাচ্‌–বাংলা ব্যাংক। এই তালিকায় আগে থেকেই ছিল ইসলামী ব্যাংক। তার সঙ্গে নতুন করে ২০২৪ সালে উল্লেখিত চার ব্যাংক যুক্ত হয়েছে।

এসব ব্যাংক এখন নিরীক্ষা শেষে ১ হাজার কোটি টাকা নিট বা প্রকৃত মুনাফার আশা করছে। ব্যাংকগুলোর পরিচালন মুনাফা বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে সুদহার বৃদ্ধি। এ ছাড়া কমিশন আয়, ট্রেজারি ও ডলার ব্যবসা থেকেও ভালো মুনাফা করেছে ব্যাংকগুলো।তবে ২০২৫ সালে নতুন বিনিয়োগ বৃদ্ধির গতি ভালো না হলে অনেকেই এই মুনাফা ঠিক রাখতে পারবেন না কেননা ২০২৪ বা তার পূর্বের মেয়াদ চলমান বিনিয়োগ অনেকটাই এই বছর মেয়াদপূর্তি হবে।তখন আদায় না হলে প্রকৃত অবস্থা নেতিবাচক হবার আশংকা রয়েছে।

ইসলামী ব্যাংক
২০২৪ সালে সবচেয়ে বেশি পরিচালন মুনাফা করেছে ইসলামী ব্যাংক। ব্যাংকটি সব মিলিয়ে ৩ হাজার ৪০০ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে। ২০২৩ সালে ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল ২ হাজার ২৬১ কোটি টাকা। তবে ওই বছর প্রকৃত মুনাফা কমে দাঁড়ায় ৬১০ কোটি টাকায়। ২০২২ সালে ব্যাংকটি ২ হাজার ২১৫ কোটি টাকা পরিচালন মুনাফার বিপরীতে নিট মুনাফা করেছিল ৫৯২ কোটি টাকা।

ব্র্যাক ব্যাংক
ইসলামী ব্যাংকের পর বিদায়ী বছরে দ্বিতীয় সর্বোচ্চ পরিচালন মুনাফা করেছে ব্র্যাক ব্যাংক। ব্যাংকটি পরিচালন মুনাফা করেছে ২ হাজার ৪০০ কোটি টাকা। ২০২৩ সালে যা ছিল ১ হাজার ৩৯৩ কোটি টাকা। আর গত বছর নিট মুনাফা ছিল ৭৩০ কোটি টাকা। ২০২৪ সালে পরিচালন মুনাফায় ৭২ শতাংশ প্রবৃদ্ধি হওয়া ব্যাংকটির প্রকৃত মুনাফা হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

পূবালী ব্যাংক
দেশীয় উদ্যোক্তাদের গড়া সবচেয়ে পুরোনো পূবালী ব্যাংক বিদায়ী ২০২৪ সালে পরিচালন মুনাফা করেছে ২ হাজার ৩৭৫ কোটি টাকা। আগের বছরের চেয়ে যা ৫৫ শতাংশ বেশি। ২০২৩ সালে ব্যাংকটি ১ হাজার ৫৩৫ কোটি টাকা পরিচালন মুনাফা করেছিল। তার বিপরীতে নিট মুনাফা দাঁড়িয়েছিল ৬৭৯ কোটি টাকা।

সিটি ব্যাংক
দেশের বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে ভোক্তা ঋণে বেশ এগিয়ে রয়েছে সিটি ব্যাংক। ব্যাংকটিতে গ্রাহক হিসেবে রয়েছে ভালো অনেক করপোরেট ও এসএমই প্রতিষ্ঠান। ফলে বিদায়ী বছরে ব্যাংকটি প্রথমবারের মতো ২ হাজার ২৮৭ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে। ২০২৩ সালে যার পরিমাণ ছিল ১ হাজার ৩৫০ কোটি টাকা। ওই বছর ব্যাংকটি ৬১৫ কোটি টাকা নিট মুনাফা করেছিল।

ডাচ্‌–বাংলা ব্যাংক
ডাচ্‌–বাংলা ব্যাংক বিদায়ী বছরে ২ হাজার ২৮৫ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে। ২০২৩ সালে যার পরিমাণ ছিল ১ হাজার ৪৩১ কোটি টাকা। ওই বছর শেষে ব্যাংকটির নিট মুনাফা ছিল ৮৫৪ কোটি টাকা। যা ছিল দেশীয় ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ। এই ব্যাংকটির তহবিল খরচ সবচেয়ে কম।

আরও পড়ুন

সর্বশেষ