মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়অস্ত্রসহ আত্মসমর্পণ করেছে ডাকাত দলের তিন সদস্য

অস্ত্রসহ আত্মসমর্পণ করেছে ডাকাত দলের তিন সদস্য

রাজধানীর কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে হানা দেওয়া ডাকাত দলের তিন সদস্য অস্ত্রসহ আত্মসমর্পণ করেছে বলে জানিয়েছে র‌্যাব। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সাংবাদিকদের এ তথ্য জানান র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) খলিলুর রহমান হাওলাদার।

ডাকাত আত্মসমর্পণের বিষয়টি নিশ্চিত করে দায়িত্বপ্রাপ্ত র‌্যাব কর্মকর্তা খালিদ বলেন, ব্যাংকে থাকা তিনজন ডাকাত আত্মসমর্পণ করেছে। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ডাকাতদল হানা দেয়। শাখার ভেতর ঢুকে গ্রাহক-কর্মকর্তাসহ ১২ জনকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাত দল। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাংকটির আশপাশের এলাকা ঘিরে রাখে। জিম্মিদের মুক্তির বিনিময়ে নিজেদের ‘সেফ এক্সিট’ বা নিরাপদ প্রস্থান দাবি করে আসছিল তারা।

ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আহমেদ মুয়িদ জানান, চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকে ডাকাত প্রবেশ করলে স্থানীয়রা জড়ো হয়ে ব্যাংকে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন।

আরও পড়ুন

সর্বশেষ