সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদপ্রবাস সময়বাংলাদেশ হাইকমিশন, মরিশাসে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন

বাংলাদেশ হাইকমিশন, মরিশাসে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন

বাংলাদেশ হাইকমিশন পোর্ট লুইস ‘প্রবাসীদের অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার’ প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৪ উদযাপন করে। এ দিবস উপলক্ষে ১৮ ডিসেম্বর ২০২৪ তারিখ বুধবার প্রবাসীদের অবদানের স্বীকৃতি এবং দেশের উন্নয়ন কার্যক্রমে তাদের অধিকতর সম্পৃক্ত করার লক্ষ্যে বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গন এর সুসজ্জিত হলরুমে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, প্রবাসী বাংলাদেশিদের সম্মাননা প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান  এর  আয়োজন করা হয়।

হাইকমিশনার জকি আহাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরিশাস প্রজাতন্ত্রের শ্রম ও শিল্প সম্পর্কিত মন্ত্রী মুহাম্মদ রেজা কাসাম ‍উত্তিম (The Honourable Muhammad Reza Cassam UTEEM)। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশী বিভিন্ন পেশাজীবী, শ্রমিক, বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দ এবং তাদের পরিবারবর্গসহ বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা কর্মচারী ও তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৪ উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্ট্রা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের  উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পাঠানো বাণীসমূহ পাঠ করে শোনান হাইকমিশনের কর্মকর্তাবৃন্দ। এছাড়াও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক পাঠানো এ দিবসের উপর নির্মিত একটি ভিডিও ডকুমেন্টরী প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে মরিশাস প্রজাতন্ত্রের শ্রম ও শিল্প সম্পর্কিত মন্ত্রী মুহাম্মদ রেজা কাসাম ‍উত্তিম বাংলাদেশের সাথে দ্বিপাক্ষীক সম্পর্ক উন্নয়নের উপর গুরত্বারোপ করেন। তিনি মরিশাসে বাংলাদেশী কর্মীদের জন্য নিরাপদ শ্রমবাজার সম্পসারণ ও নিশ্চিতকরণ এবং মরিশাসের কর্মরত বাংলাদেশী কর্মীদের প্রাপ্য মজুরী নিশ্চিত করবেন মর্মে আশ্বাস প্রদান করেন। এখানে কর্মরত সকল বাংলাদেশী কর্মীর তাদের নিয়োগকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আনীত অভিযোগ গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে উপযুক্ত ব্যবস্থা করা হবে বলে জানান। বাংলাদেশী প্রবাসী কর্মীদের মরিশাসের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা ও তাদের নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের ভূয়সী প্রশংসা করেন। সভাপতির বক্তব্যে মান্যবর হাইকমিশনার মরিশাসের কর্মরত প্রবাসী বাংলাদেশীদের অভিনন্দন জানানা এবং বাংলাদেশের অর্থনীতিতে তাদের অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।

আরও পড়ুন

সর্বশেষ