মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়ভিসা অব্যাহতিসহ দুই বিষয়ে পূর্ব তিমুরের সঙ্গে চুক্তি সই করেছে বাংলাদেশ

ভিসা অব্যাহতিসহ দুই বিষয়ে পূর্ব তিমুরের সঙ্গে চুক্তি সই করেছে বাংলাদেশ

কূটনৈতিক এবং সরকারি বা অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতিসহ দুই বিষয়ে পূর্ব তিমুরের সঙ্গে চুক্তি সই করেছে বাংলাদেশ। রোববার (১৫ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সমঝোতা সই হয়। দুই দেশের সরকারের মধ্যে দ্বিপাক্ষিক পরামর্শ চক্র (বিসিএম) প্রতিষ্ঠার জন্যও সমঝোতা সই হয়েছে।

জানা গেছে, নিজ নিজ সরকারের পক্ষে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং পূর্ব তিমুরের পররাষ্ট্র ও সহযোগিতা বিষয়ক মন্ত্রী ড. বেনডিটো দোস সান্তোস ফ্রেইতাস কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তিতে সই করেন। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং ড. বেনডিটো দোস সান্তোস ফ্রেইতাস দ্বিপক্ষীয় কনসালটেশন মেকানিজম (বিসিএম) প্রতিষ্ঠার বিষয় সংক্রান্ত স্মারক সই করেন।

ভিসা অব্যাহতি চুক্তির আওতায় দুই দেশের কূটনৈতিক পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই একে অপরের দেশে প্রবেশ, অবস্থান ও প্রস্থান করতে পারবেন। চুক্তি স্বাক্ষর শেষে দুই দেশের সরকারপ্রধান প্রধান উপদেষ্টার কার্যালয়ে যৌথ প্রেস ব্রিফিং করেন।

তিন দিনের সফরে শনিবার (১৪ ডিসেম্বর) রাতে ঢাকায় এসেছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা।

আরও পড়ুন

সর্বশেষ