সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েমাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিজিকে অবরুদ্ধ করে রাখলেন কর্মচারীরা

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিজিকে অবরুদ্ধ করে রাখলেন কর্মচারীরা

আউটসোর্সিংয়ের ৩১৪ পদের নিয়োগ আটকে থাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) খোন্দকার মোস্তাফিজুর রহমানকে কার্যালয়ে অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে। রোববার সকালে অধিদপ্তরের বিক্ষুব্ধ কর্মীরা সরাসরি ডিজির কার্যালয়ের সামনে অবস্থান নেন। এসময় উত্তেজিত কর্মীরা নিয়োগের বিষয়ে পরিষ্কার জবাব দাবি করেন।

অবরুদ্ধ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ডিজি খোন্দকার মোস্তাফিজুর রহমান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পুলিশ ও সেনাবাহিনীর সাহায্য চাইলে পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এঘটনায় রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঠিকাদারদের টেন্ডার জমা দেওয়া নিয়ে ঝামেলা হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ