মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদআরো খবর......খালেদার উস্কানিতে বিরোধীদলীয় জোটের নেতা-কর্মীরা দেশের বিভিন্ন স্থানে তান্ডবলীলা চালাচ্ছে : টুকু

খালেদার উস্কানিতে বিরোধীদলীয় জোটের নেতা-কর্মীরা দেশের বিভিন্ন স্থানে তান্ডবলীলা চালাচ্ছে : টুকু

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন জামায়াতকে কিছুতেই ছাড় দেওয়া হবে না। এরই মধ্যে সারা দেশে বিশেষ অভিযান শুরু হয়েছে। নাশকতাকারীদের ধরিয়ে দিলে পুরষ্কৃত করা হবে বলে জানান তিনি। আজ সোমবার সকালে রাজারবাগ পুলিশ লাইন স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, খালেদা জিয়ার উস্কানিতে বিরোধীদলীয় জোটের নেতা-কর্মীরা দেশের বিভিন্ন স্থানে তান্ডবলীলা চালাচ্ছে। মূলত যুদ্ধাপরাধীদের বিচারের রায় যাতে কার্যকর না হয় এজন্য তারা উঠে পরে লেগেছে। এ সময় পুলিশের মহা পরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, ঢাকা মেট্রাপলিটন পুলিশের কমিশনার বেনজির আহমেদ এবং উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ