মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়সমাজের নানা স্তরে নারীদের অবস্থার উন্নয়নে নারীদের প্রতি আহ্বান প্রধান...

সমাজের নানা স্তরে নারীদের অবস্থার উন্নয়নে নারীদের প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার

সমাজের নানা স্তরে নারীদের অবস্থার উন্নয়নে নারীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। পদক জয়ী সবাইকে তারুণ্যের চেতনা ধারণ করারও আহ্বান তার।

আজ (সোমবার, ৯ ডিসেম্বর) সকালে নারী ও শিশু মন্ত্রণালয়ের উদ্যোগে রোকেয়া পদক জয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা। সমাজ, নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে অবদান রাখার জন্য এবছর ৪ জন বিশিষ্ট নারী বেগম রোকেয়া পদক পান।

তার হলেন, শিক্ষাবিদ পারভীন হাসান, নারী অধিকারকর্মী ও আলোকচিত্রী তাসলিমা আখতার, দাবায় বাংলাদেশের নারী গ্রান্ডমাস্টার রানী হামিদ এবং নারী অধিকারকর্মী শিরিন পারভিন হক।

পদক প্রদান অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, দীর্ঘদিনের পরিশ্রমের ফল হিসেবেই তাদের এই স্বীকৃতি দেয়া হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ