মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনপটিয়ায় টেম্পু উল্টে আলাউদ্দিন নামে এক চালক নিহত

পটিয়ায় টেম্পু উল্টে আলাউদ্দিন নামে এক চালক নিহত

চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)

পটিয়ায় টেম্পু উল্টে আলাউদ্দিন (২০) নামে এক চালক নিহত হয়েছেন।  সোমবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আলাউদ্দিন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার জলদি ইউনিয়নের জনৈক রফিকের ছেলে।

সোমবার ভোর ৪টায় পটিয়া থানার সামনে চট্টগ্রাম-কক্সবাজার সড়কে টেম্পুটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে চালক আলাউদ্দিন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ভোর ৫টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চমেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন

সর্বশেষ