ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভার জরুরি বৈঠকে যোগ দিয়েছেন সর্বদলীয় সরকারে থাকা জাতীয় পার্টির মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। রোববার বিকেল ৩টার পরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এ বৈঠক শুরু হয়। বৈঠকে দেশের সর্বশেষ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা চলছে বলে বৈঠক সূত্র জানিয়েছে।
এতে অন্যদের মধ্যে অংশ নিয়েছেন, ভূমি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আমির হোসেন আমু, শিল্প এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী তোফায়েল আহমেদ, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাশেদ খান মেনন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।




