মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদরাজনীতিজাতীয় নাগরিক কমিটি ডিসেম্বরেই দেশের সব থানায় কমিটি দেবে

জাতীয় নাগরিক কমিটি ডিসেম্বরেই দেশের সব থানায় কমিটি দেবে

জাতীয় নাগরিক কমিটি আগামী ডিসেম্বর মাসের মধ্যেই দেশের সব থানায় প্রতিনিধি কমিটি গঠন করবে।রোববার (১৭ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে নাগরিক কমিটির ফেসবুক পেজে পোস্ট দিয়ে এই তথ্য জানানো হয়।

কমিটির প্রতিনিধিদের মধ্যে থাকবেন শহীদ পরিবারের সদস্য ও অভ্যুত্থানে আহত হওয়া ব্যক্তিরা (৫ শতাংশ), সংখ্যালঘু প্রতিনিধি থাকবেন ৫ শতাংশ। কৃষক-শ্রমিক প্রতিনিধি থাকবেন ৫ শতাংশ। এ ছাড়া এলাকাভিত্তিক সব জাতিসত্তার প্রতিনিধিত্ব থাকবে কমিটিতে। 

গত ৮ সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটিয়ে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কারে প্রেশার গ্রুপ হিসেবে আত্মপ্রকাশ করে ‘জাতীয় নাগরিক কমিটি’। ওইদিন নতুন এই রাজনৈতিক প্লাটফর্মের ৫৬ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ