বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়বাংলাদেশে সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির প্রত্যাশা যুক্তরাজ্যের

বাংলাদেশে সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির প্রত্যাশা যুক্তরাজ্যের

বাংলাদেশের রাজনীতিতে সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির প্রত্যাশা করে যুক্তরাজ্য বলে জানিয়েছেন যুক্তরাজ্যের ভারত-প্রশান্ত মহাসাগরবিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট।

রোববার (১৭ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এসময় তিনি গণতন্ত্র ফেরাতে অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত নির্বাচনের রূপরেখা দেবেন বলেও প্রত্যাশা করেন।

তারেক রহমানের দেশে ফেরানো প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ক্যাথরিন ওয়েস্ট বলেন, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে কোনো নির্দিষ্ট ব্যক্তির বিষয়ে কথা হয়নি। তবে সরকার তাকে ফেরাতে চাইলে সহায়তা করতে প্রস্তুত ব্রিটেন।

ব্রিটিশ মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে। এছাড়া বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে ড. ইউনূস রূপরেখা ঘোষণা করবেন বলে আশা ব্রিটেনের। সেইসঙ্গে রাজনীতিতে সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড প্রত্যাশা করে যুক্তরাজ্য।

আরও পড়ুন

সর্বশেষ