মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়লক্ষ্মীপুরে জামায়াতের নায়েবে আমীরকে গুলি করে হত্যা

লক্ষ্মীপুরে জামায়াতের নায়েবে আমীরকে গুলি করে হত্যা

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

লক্ষ্মীপুরে শহরের উত্তর তেমুহনী এলাকায় জেলা জামায়াতের নায়েবে আমীর ডা. ফয়েজ আহমদকে নিজ বাসায় গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরিবার দাবি করেছে র‌্যাব সদস্যরা তাকে আটকের পর গুলি করে হত্যা করেছে।

এ ব্যাপারে র‌্যাবের কোন কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। নিহতের স্ত্রী মারজিয়া ফয়েজসহ পরিবারের অন্য সদস্যরা জানান, রাত ১২টার সময় র‌্যাবের একটি দল বাসার গেট ভেঙ্গে প্রবেশ করে। পরে বাসার বিভিন্ন রুমে তল্লাশি চালায়। এক পর্যায়ে ফয়েজ আহমদকে আটক করে বাসার ছাদে নিয়ে গুলি করে নিচে ফেলে দেয়।

সদর হাসাপতালের মেডিকেল অফিসার ডা. জয়নাল আবেদিন জানান, রাত ১টা ৪০ মিনিটে কে বা কারা হাসপাতালের নিচে তার লাশ ফেলে চলে  যায়। তবে লাশের মাথায় ও পায়ে আঘাতের চিহৃ রয়েছে। ময়নাতদন্তের জন্য তার লাশ হাসপাতালে রাখা হয়েছে।  ময়নাতদন্তের পর বলা যাবে প্রকৃত ঘটনা কি।

এ ঘটনায় জেলা শহরে আতঙ্ক বিরাজ করছে। অপর দিকে বৃহস্পতিবারে ১৮দলীয় জোটের ৫কর্মী নিহতের ঘটনায় সকাল-সন্ধ্যা হরতাল চলছে। জেলার বাসটার্মিনাল থেকে কোন ধরনের যানবাহন ছেড়ে যায়নি। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরে অতিরিক্ত পুলিশের পাশাপাশি র‌্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ