বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েসাবেক সিনিয়র সচিব ও বিমান পর্ষদের সাবেক চেয়ারম্যান মোস্তাফা কামাল গ্রেপ্তার

সাবেক সিনিয়র সচিব ও বিমান পর্ষদের সাবেক চেয়ারম্যান মোস্তাফা কামাল গ্রেপ্তার

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব ও বিমান পর্ষদের সাবেক চেয়ারম্যান মোস্তাফা কামাল উদ্দীনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) চট্টগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে বলেন, সিএমপির সহযোগিতায় আজ সকালে মোস্তফা কামালকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। তাকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে।

তিনি আরও বলেন, মোস্তফা কামালের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা আছে। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে, তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

আরও পড়ুন

সর্বশেষ