সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনএস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের মায়ের ইন্তেকাল

এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের মায়ের ইন্তেকাল

এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের মা চেমন আরা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (২০ অক্টোবর) সকালে রাজধানীর নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আজ সকালে গুলশানের বাসভবনে তিনি অসুস্থবোধ করলে অজ্ঞান অবস্থায় তাঁকে দ্রুত ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন।

মরহুমার নামাজে জানাজা আজ আসরের নামাজের পর পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

আরও পড়ুন

সর্বশেষ