মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদআরো খবর......যে কোনো মুহূর্তে ফাঁসি

যে কোনো মুহূর্তে ফাঁসি

Dhaka-jailষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

বৃহস্পতিবার রাতেই কার্যকর হচ্ছে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসি। কোন অঘটন না ঘটলে ঘড়ির কাঁটায় রাত ১২:০১ মিনিটেই রায় কার্যকর হওয়ার কথা। এরিই মধ্যে কারা কর্তৃপক্ষ ফাঁসির সকল প্রস্তুতি শেষ করেছে। জল্লাদদের মানসিকভাবে প্রস্তুত থাকতে বলেছে কারা কর্তৃপক্ষ।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। আর পাঁচটি রাতেরই মতোন। কিন্তু ভেতরে চলছে প্রস্তুতি। জানা গেছে সেখানে প্রস্তুতি অনেকটাই সম্পন্ন। যে কোনো মুহূর্তেই ফাঁসি হবে কাদের মোল্লার। রাত ৯টা তিন মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঢোকেন ডিআইজি প্রিজন গোলাম হায়দার। সঙ্গে ছিলেন ঢাকা সিভিল সার্জন। এর কিছুক্ষণ আগেই কারাগারের ভেতরে ঢোকেন ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট।

এছাড়াও তারা মসজিদের ইমাম মাওলানা আবদুল হাইকেও ঢুকতে দেখা যায়। এদিকে, কারাগারের ভেতরে প্রস্তুত রয়েছে একটি ১৭ ফুটের লাশবাহী অ্যাম্বুলেন্স। সেটি ব্যবহৃত হতে পারে লাশ বহনের কাজেই। এই অ্যাম্বুলেন্সটির প্রহরা দিয়ে নেওয়ার জন্য ১০ সদস্যের একটি সশস্ত্র দলও কারা অভ্যন্তরে রয়েছে বলে জানিয়েছে একটি দায়িত্বশীল সূত্র।

আরও পড়ুন

সর্বশেষ