ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
একগুঁয়েমি ছেড়ে শান্তি ও সমঝোতার পথে আসার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন ও বিরোধী দলের নেতা খালেদা জিয়া। সংবাদমাধ্যমে প্রচার ও প্রকাশের জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় এ মর্মে একটি বিবৃতি পাঠান তিনি।
বিএনপি চেয়ারপার্সনের প্রেসসচিব মারুফ কামাল খান সোহেল স্বাক্ষরিত ওই বিবৃতিতে দমন,পীড়ন ও নির্যাতনের পথ থেকে সরে এসে, একগুঁয়েমি পরিহার করে, শান্তি ও সমঝোতার পথে চলার জন্য সরকারের প্রতি আহ্বান জানান খালেদা জিয়া।
এছাড়া তত্ত্বাবধায়ক ও নির্দলীয় সরকারের অধীনে আসন্ন নির্বাচন অনুষ্ঠানের দাবিতে বিরোধী দলের চলমান আন্দোলনে দেশবাসীর সক্রিয় অংশগ্রহণও কামনা করেন খালেদা জিয়া।
বিবৃতিতে তিনি বাংলাদেশের চলমান রাজনৈতিক সঙ্কট নিরসনে জাতিসংঘ মহাসচিব বান কি মুন উদ্যোগ নেওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন জানান। এছাড়া লক্ষ্মীপুরে বিএনপি নেতাকর্মীদের নিহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তাদের রুহের মাগফিরাত কামনা করেন তিনি।
http://www.banglanews24.com/detailsnews.php?nssl=e687319180df0ff45df0414ccf87b8df&nttl=12122013248021




