বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের আওতাধীন মিরসরাই উপজেলায় ১০০০ পরিবারের মাঝে এক সপ্তাহের ফুড প্যাকেজ বিতরণ করা হয়ছে। ৭ই সেপ্টেম্বর শনিবার মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ১ নং ওয়ার্ড ও ধুম ইউনিয়নের ৪নং ওয়াডের ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি উদ্যোগে গ্রামীনফোনের সহযোগিতায় চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টের তত্ত্বাবধানে ও যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের বাস্তবায়নে মিরসরাই উপজেলায় প্রথম ধাপে ৬০০ পরিবারের মাঝে এই ফুড প্যাকেজ বিতরণ করা হয় এবং ০৯ সেপ্টেম্বর ৫নং এবং ৭নং ওয়াডের ২য় ধাপে আরো ৪০০ পরিবারের মাঝে ফুড প্যাকেজ বিতরণ করা হয় । ফুড প্যাকেজে উপকরণ হিসেবে ছিলো চাল, ডাল, তেল, সুজি, চিনি, লবন।
উক্ত কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্টে চট্টগ্রাম জেলা ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী পরাগ। উপস্থিত ছিলেন কার্যকরী পর্ষদ সদস্য শাহাদাত হোসেন রুমেল, ইউনিট লেভেল অফিসার আলাউদ্দিন পাটোয়ারী, যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম জেলা ইউনিটের যুব প্রধান কৃষ্ণ দাশ, জেলা ইউনিটের উচ্চমান সহকারী রফিকুল কাদের, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের সাংগঠনিক ও নিয়োগ বিভাগীয় প্রধান অভিষেক চৌধুরী, আইসিটি মিডিয়া এন্ড কমিউনিকেশন ডিপার্টমেন্ট বিভাগীয় উপপ্রধান অনন্ত সাহা, দুর্যোগ ও মানবিক সাড়া প্রদান বিভাগীয় উপপ্রধান সিরাজুল করিম হিরু ও যুব সেচ্ছাসেবকবৃন্দ।
জেলা ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী পরাগ বলেন, বন্যার শুরু থেকেই মিরসরাই ও ফটিকছড়িসহ চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় যুব স্বেচ্ছাসেবকরা উদ্ধার ও সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। মিরসরাই উপজেলায় ত্রাণ সামগ্রী বিতরণের পাশাপাশি পরবর্তীতে বিভিন্ন সাহায্য সহযোগিতা প্রদান করা হবে বলে জানান তিনি। সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহবান জানান ফখরুল ইসলাম চৌধুরী পরাগ । আগামী সপ্তাহে ফটিকছড়িতে আরো ১০০০ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হবে।
তিনি বলেন, ভয়াবহ বন্যায় চট্টগ্রামের বিভিন্ন উপজেলা বিপর্যস্ত হয়ে পড়েছে। এই অবস্থায় এখন পানি নামতে শুরু করলেও এখনোও লাখ লাখ মানুষ মানবেতর জীবন যাপন করছেন তাদেরকে পূণবাসন করতে হবে। বন্যাকবলিত এলাকার মানুষ সহায় সম্বল হারিয়ে এখন কষ্টে আছে। দেখা দিচ্ছে রোগব্যাধি। ডায়রিয়া, চর্মরোগসহ জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত হচ্ছে বন্যার্ত এলাকার মানুষ। সুতরাং তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। পর্যাপ্ত ওষুধপত্র ও চিকিৎসাসেবার যথাযথ ব্যবস্থা করতে হবে এ ব্যাপারে রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিট বদ্ধপরিকর। যতদিন প্রয়োজন হবে ততদিন এই মানবিক সহযোগিতা অব্যাহত থাকবেন বলে জানান তিনি।
তিনি আরো বলেন, রেড ক্রিসেন্ট এর পক্ষ থেকে নিত্য ফুড প্যাকেজের পাশাপাশি প্রয়োজনীয় জিনিসপত্র, ওষুধ এবং বিভিন্ন চিকিৎসা সেবা ও আর্থিক সহায়তাও করে যাচ্ছি। বন্যার্তদের যতদিন প্রয়োজন আমরা সাহায্য করে যাবো।




