বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়রাজনৈতিক সংস্কার ঠিকমতো না হলে, অর্থনৈতিক সংস্কার সম্ভব নয় : গভর্নর

রাজনৈতিক সংস্কার ঠিকমতো না হলে, অর্থনৈতিক সংস্কার সম্ভব নয় : গভর্নর

রাজনৈতিক সংস্কার ঠিকমতো না হলে, অর্থনৈতিক সংস্কার সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। বুধবার (২৮ আগস্ট) দুপুরে বাংলাদেশ ব্যাংকে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা সর্বাত্মক চেষ্টা করছি। ব্যাংক খাতকে স্বাভাবিক করার। বাংলাদেশে এখন পর্যন্ত কোনো ডিপোজিটর তার টাকা হারায় নাই। আগের যেসব ত্রুটি-বিচ্যুতিগুলো হয়েছে সেগুলো নির্মোহভাবে সমাধান করা হবে।

গভর্নর বলেন, যারা ব্যাংক খাত থেকে টাকা নিয়ে গেছে, তাদের ব্যাপার আগামী সপ্তাহে জানানো হবে। কাউকে ছাড় হবে না। তিনি জানান, ব্যাংক খাত সংস্কারের জন্য ব্যাংক কমিশন করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সেটি যেনতেনভাবে নয়, কার্যকরভাবে করা হবে। এক্ষেত্রে বিদেশি সহযোগিতা নেওয়া হবে। শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশ কীভাবে কাজ করেছে সেই অভিজ্ঞতা নেওয়া হবে।

আমানতকারীদের উদ্দেশ্যে ড. আহসান এইচ মনসুর বলেন, আপনারা ধৈর্য ধরুন, এক সাথে টাকা তুলতে যাবেন না। এক সাথে টাকা তুলতে গেলে টাকা পাবেন না। কোনো আমানতকারীর টাকা নষ্ট হবে না। আমরা টাকা দেওয়ার চেষ্টা করবো। তবে টাকা ছাপিয়ে আপনাদের দেব না। আপনাদের টাকা যতটুকু দরকার ছিল, ততটুকু তুলুন। আপনাদের সবার টাকা ফেরত দেওয়া হবে।

তিনি বলেন, আমরা ব্যাংকগুলোকে সুদৃঢ় অবস্থায় নিয়ে যাব। আপনারা এসব ব্যাংকে আবারও টাকা রাখবেন না। যতদিন ব্যাংকগুলোয় সুশাসন প্রতিষ্ঠা না হয়। অতীতে ব্যাংকগুলোয় যে ধরনের কাজ হয়েছে, সে সব কাজ যেন আগামীতে না হয়, এটা নিশ্চিত করতে হবে।

ইসলামী ব্যাংক থেকে অতীতে যারা সুবিধা নিয়েছে তারাই নতুন বোর্ডে আছে। বোর্ডে এসব লোককে নিয়ে ইসলামী ব্যাংকের অব্যবস্থা দূর করা যাবে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা তাদের পর্যবেক্ষণে রাখব। দরকার হলে বোর্ড চেঞ্জ করব। প্রত্যেকে যেন সিনসিয়ার ও সহায়ক হয়ে কাজ করে। তারা যেন ব্যাংক ও আমানতকারীর পক্ষে কাজ করে।

গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, আগামী দু’তিন মাসের মধ্যে জিনিসপত্রের দাম কমে যাবে, তা এখনই বলা যাবে না। এজন্য এক্সচেঞ্জ রেট মোটামুটি স্টেবল রাখার চেষ্টা করা হচ্ছে।
আরও পড়ুন

সর্বশেষ