মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়ইনু র গ্রামের বাড়িতে বোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা

ইনু র গ্রামের বাড়িতে বোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

জাসদ সভাপতি ও তথ্য ও সংস্কৃতি মন্ত্রী হাসানুল হক ইনু’র কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগর গ্রামের নিজ বাসভবনে বুধবার রাত ২টা৩০ মিটিনের সময় ৩টি পেট্রোল  বোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। পেট্রোল বোমার বিস্ফোরণে আগুন ধরে গেলে এলাকাবাসী নিভিয়ে ফেলে। অভিযোগের তীর জামাত-বিএনপি’র দিকে। এঘটনায় কেউ হতাহত হয়নি।

এলাকাবাসী ও ভেড়ামারা মডেল পুলিশ সুত্রে জানা গেছে, বুধবার রাত ২টা৩০ মিনিেিটর সময় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগর গ্রামের জাসদ সভাপতি ও তথ্য ও সংস্কৃতি মন্ত্রী হাসানুল হক ইনু’র বাসভবনে পরপর ৩টি পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। বাহাদুরপুর এলাকা থেকে ১টি মোটর সাইকেলে ২ জন ইনুর বাড়ীর সামনে এসে পরপর ৩টি বোমা বিস্ফোরণ ঘটায়।

পেট্রোল বোমার বিস্ফোরণে আগুন ধরে গেলে এলাকাবাসী নিভিয়ে ফেলে। অভিযোগের তীর জামাত-বিএনপি’র দিকে । এঘটনায় কেউ হতাহত হয়নি। বোমার বিস্ফোরণ এর সময় জাসদ সভাপতি ও তথ্য ও সংস্কৃতি মন্ত্রী হাসানুল হক ইনু বাসভবনে ছিলেন না। তিনি ঢাকাতে অবস্থান করছেন । পুলিশ আলামত উদ্ধার করেছে। বোমা হামলাকারীদের কে পুলিশ আটক করতে পারেনী। এই ঘটনায় এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।

কুষ্টিয়া জেলা জাসদের সাধারন সম্পাদক আব্দুল আলিম স্বপন বলেন, জাসদ সভাপতি ও তথ্য ও সংস্কৃতি মন্ত্রী হাসানুল হক ইনু’র গ্রামের বাড়িতে বোমাহামলাকারীকে গ্রেফতার করতে হবে। জামাত এবং বিএনপি পরিকল্পিতভাবে বোমা হামলা চালায়।

ভেড়ামারা মডেল থানার ওসি পারভেজ ইসলাম সত্যাতা স্বীকার করে বলেন, ইনু স্যারের বাড়িতে ৩টি বোমা বিস্ফোরন ঘটনায়। বোমা বিস্ফোরনে কেউ হতাহত হয়নি।  বোমা হামলাকারীদের সনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে।

আরও পড়ুন

সর্বশেষ