মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদআরো খবর......উত্তরা ও শনির আখড়ায় ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাংচুর

উত্তরা ও শনির আখড়ায় ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাংচুর

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

সকালে শিবির ঢাকার শনির আখরা ব্রীজ এলাকায় সড়ক অবরোধ করে। এসময় তারা শনির আখরা এলাকায় ঝটিকা মিছিল করে। সড়কের উপর অবস্থান কালে টহল পুলিশের একটি দল শিবিরকে তাড়া করলে তাড়া সেখানে ১০/১২ টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাময়িক  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে কোন হতাহতের সংবাদ পাওয়া যায়নি। এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।

এদিকে, রাজধানীর উত্তরার হাউজ বিল্ডিংয়ের সামনে ৫টি গাড়ি ভাঙচুর ও ৭টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে শিবির কর্মীরা। বুধবার সকাল ৮টা ৪০ মিনিটে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই হরতালকারীরা চোরাগুপ্তা মামলা চালাচ্ছে। তারা এক পর্যায়ে মিছিল সহকারে রাস্তায় নেমে ৫টি গাড়ি ভাঙচুর ও ৭টি ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশ ঘটনাস্থলে আসলেও হরতালকারী কাউকে আটক করতে পারেনি।

উল্লেখ্য, তত্ত্ববাবধায়ক সরকারের দাবিতে গত শনিবার ভোর ৬টা শুক্রবার ভোর ৬টা পর্যন্ত টানা ১শ ৪৪ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। জামায়াতের সহাকারি সেক্রেটারী জেনারেল কাদের মোল্লার ফাঁসির চেষ্টার প্রতিবাদে বুধবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় জামায়াত

আরও পড়ুন

সর্বশেষ